Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

‘স্মার্ট বর্ডার’ গড়ার ঘোষণা অমিত শাহর

পাকিস্তান-বাংলাদেশ সীমান্তে হাইটেক নজরদারি আনবে ভারত

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৫:৩৮
পাকিস্তান-বাংলাদেশ সীমান্তে হাইটেক নজরদারি আনবে ভারত

ছবি- কোলাজ

পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তকে আরও কঠোর নজরদারির আওতায় আনতে বড়সড় প্রযুক্তিনির্ভর প্রকল্পের ঘোষণা করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, আগামী এক বছরের মধ্যে সীমান্ত নিরাপত্তায় চালু করা হবে স্মার্ট বর্ডার ব্যবস্থা। অনুপ্রবেশ, চোরাচালান ও ড্রোনের মতো হুমকি মোকাবিলায় নেওয়া হবে আরও জোরদার পদক্ষেপ।

বিএসএফের প্রতিষ্ঠাতা প্রধান কেএফ রুস্তমজির স্মরণে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই ঘোষণা দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

‘এখন আর শুধু প্রচলিত সীমান্ত পাহারার ওপর নির্ভর করলে চলবে না। সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তিকে যুক্ত করতেই দ্রুত নতুন ব্যবস্থা আনবে কেন্দ্র সরকার। পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে ড্রোন, স্মার্ট ক্যামেরা, রাডার, সেন্সর, রিয়েল-টাইম মনিটরিং সিস্টেম এবং আধুনিক নজরদারি প্রযুক্তি মোতায়েন করা হবে। যাতে সীমান্তকে কার্যত অভেদ্য করে তোলা যায়,’ বলছিলেন অমিত শাহ।

তিনি জানিয়েছেন, প্রায় ৬ হাজার কিলোমিটার সীমান্ত জুড়ে স্মার্ট ফেন্সিং ও ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে তোলার কাজ এগোচ্ছে। তার দাবি, এই ব্যবস্থার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গবাদি পশু পাচার, সন্দেহজনক চলাচল কিংবা ড্রোন সক্রিয়তা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পাবে নিরাপত্তা বাহিনী। নিতে পারবে তাৎক্ষণিক ব্যবস্থা।

অমিত শাহ আরও বলেছেন, সীমান্ত অনুপ্রবেশ রুখতে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে বিএসএফকে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় বাড়িয়ে অনুপ্রবেশের রুট এবং জড়িত চক্রকে চিহ্নিত করার নির্দেশও দেন তিনি।

তার বক্তব্য, শুধু সীমান্তে ধরা নয়, অবৈধ অনুপ্রবেশের গোটা নেটওয়ার্ক ভেঙে ফেলাই সরকারের লক্ষ্য। তিনি দাবি করেন, আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা অবকাঠামো উন্নয়নে কাজ করছে কেন্দ্র ও রাজ্য প্রশাসন। পশ্চিমবঙ্গে সীমান্ত বেড়ার প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজও দ্রুত এগোচ্ছে বলে জানান তিনি।

ভারতবাংলাদেশপাকিস্তানসীমান্তঅমিত শাহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    ২০ দেশের কিছু ওষুধ যুক্তরাষ্ট্রে ঢুকবে বিনা শুল্কে, আছে বাংলাদেশও

    ২০ দেশের কিছু ওষুধ যুক্তরাষ্ট্রে ঢুকবে বিনা শুল্কে, আছে বাংলাদেশও

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও

    খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও