Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ধ্রুব রাঠিকে ‘গৃহবন্দি’ রাখার অভিযোগ, বাড়ির বাইরে ৫০ পুলিশ

কলকাতা সংবাদদাতা
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৫:৫২
ধ্রুব রাঠিকে ‘গৃহবন্দি’ রাখার অভিযোগ, বাড়ির বাইরে ৫০ পুলিশ

বিক্ষোভ মঞ্চে ধ্রুব রাঠির সঙ্গে কথা বলছেন সিজেপির আহ্বায়ক দীপকে। ফাইল ছবি / সংগৃহীত

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে কার্যত ‘গৃহবন্দি’ করে রাখার অভিযোগ উঠেছে। ধ্রুবের দাবি, তার বাড়ির বাইরে প্রায় ৫০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বাইরে বের হলে সাদা পোশাকের পুলিশও তাকে অনুসরণ করছে।

‘দ্য লাল্লানটপ’-কে দেওয়া সাক্ষাৎকারে ধ্রুব জানিয়েছেন, সোমবার বিরোধী জোট ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট অভিমুখী পদযাত্রায় অংশ নিতে চেয়েছিলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে এ কর্মসূচি ডাকা হয়েছে।

ধ্রুব বলেছেন, ‘আমি প্রতিবাদে যোগ দিতে চাই। কিন্তু আমার বাড়ির বাইরে প্রায় ৫০ পুলিশ সদস্য রয়েছেন। আমি যেখানেই যাই, তারা আমাকে অনুসরণ করেন। কোনো বিক্ষোভের কাছে গেলেই আমাকে সঙ্গে সঙ্গে আটক করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।’

তার দাবি, তিন-চারটি গাড়িতে করেও পুলিশ তাকে অনুসরণ করছে। সম্ভাব্য ভিসা তদন্তের বিষয়টিও নাকচ করেছেন তিনি। ধ্রুব বলেছেন, ‘আমি ভারতীয় নাগরিক। আমার ক্ষেত্রে ভিসার কোনো প্রশ্নই নেই।’

এর আগে শনিবার দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে ধ্রুবকে তার বাড়ি থেকে আটক করেছিল দিল্লি পুলিশ। রবিবার প্রকাশিত এক ভিডিওতে ঘটনাটিকে ‘অপহরণ’ বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

জন্তর মন্তরে বিক্ষোভ ‘অবৈধ’, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা রাহুলের

১২ অক্টোবর ২০২৬

ধ্রুবের দাবি, গুরগাঁওয়ের বাড়ি থেকে সাদা পোশাকের কয়েকজন তাকে তুলে নিয়ে যান। এরপর তাকে একাধিক থানায় নেওয়া হয়। প্রায় ২২ থেকে ২৩ ঘণ্টা তাকে ফোন ব্যবহার করতে দেওয়া হয়নি। আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

এদিকে বিরোধীদের কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার টানা তৃতীয় দিনের মতো দিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীজুড়ে ৩০ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বিরোধীরা জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর বন্ধ এবং কাগজের ব্যালটে ভোট ফেরানোর দাবি জানিয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরির’ অভিযোগও তুলেছে তারা।

নিরাপত্তার কারণে দিল্লি মেট্রোর ছয়টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বিকেল ৪টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের প্রবেশপথ, রেলস্টেশন, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ এলাকাতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ধ্রুব রাঠিদিল্লিতে বিক্ষোভধ্রুব রাঠি গৃহবন্দি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা