Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

দুই বছর পরও কাটেনি আরজি করের অন্ধকার

  • পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে ‘অভয়া দিবস'
  • অভয়ার স্মরণে কলকাতা জুড়ে একাধিক মিছিলের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন
রুবাইয়া জেসমিন, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৩:২৯
দুই বছর পরও কাটেনি আরজি করের অন্ধকার

সংগৃহীত ছবি

দুই বছর পেরিয়ে গেলেও আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার পুরো সত্য সামনে আসেনি। সেই আবহেই এবার রবিবার, ৯ আগস্ট পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে ‘অভয়া দিবস’। বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং চিকিৎসা প্রতিষ্ঠানে বেলা ১১টায় দুই মিনিট নীরবতা পালন করার পাশাপাশি প্রদীপ প্রজ্বালন ও ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই দিনে পানিহাটিতে নিহত চিকিৎসকের পরিবারের পক্ষ থেকেও একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া অভয়ার স্মরণে কলকাতা জুড়ে একাধিক মিছিলের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।

অন্যদিকে অভয়ার বিচারের দাবিতে ফের পথে নামতে চলেছে অভয়া মঞ্চ। তাদের কর্মসূচির নাম 'অভয়ার স্মরণে ধর্মতলার পথে'৷ দুপুর ২টো থেকে কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। আবার বিকাল ৪টা থেকে আরজি কর মেডিকেল থেকে শ্যামবাজার পর্যন্ত টর্চ মিছিলের আয়োজন করেছে 'ভয়েস অব অভয়া', 'ভয়েস অব উইমেন' ও 'জাগো নারী জাগো বহ্নিশিখা' নামে এ তিনটি সংগঠন। ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজের সেমিনার কক্ষে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার হয়েছিল। ঘটনার পরদিন গ্রেপ্তার হন সঞ্জয় রায়। পরে মামলার তদন্ত কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইয়ের কাছে যায়। যদিও ২০২৫ সালের জানুয়ারিতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও ঘটনার নেপথ্যে আরও কেউ ছিল কি না এবং প্রমাণ লোপাট বা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কি না, এ প্রশ্নগুলোর নিষ্পত্তি এখনো হয়নি।

আর এই প্রশ্নেই চলতি বছর নতুন মোড় আসে ঘটনায়। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর মে মাসে কলকাতা হাইকোর্ট সিবিআইকে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করে ধামাচাপা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেন। তদন্তের পরিধি রাখা হয় ৯ আগস্ট রাতে চিকিৎসকের শেষ সময় থেকে তার দেহ দাহ হওয়া পর্যন্ত ঘটনাপ্রবাহ।

ফলে জুনে সিবিআইয়ের নতুন দল পানিহাটির শ্মশানেও যায়। পরিবারের অভিযোগ ছিল যে, তাদের সম্মতি ছাড়াই দ্রুত দেহ তড়িঘড়ি দাহ করার ব্যবস্থা করা হয়েছিল। নতুন সিট সেই সময়কার ঘটনাপ্রবাহ এবং সিদ্ধান্তগুলোও খতিয়ে দেখছে। এর মধ্যেই তদন্তের অগ্রগতি নিয়ে কলকাতা হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করে ৬ আগস্ট সিবিআইকে আগের তদন্তের ফলাফলে প্রভাবিত না হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটি আবার নতুন করে দেখার নির্দেশ দেন। রাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যও ঘটনাটি নিয়ে পৃথকভাবে তথ্য সংগ্রহ করবে। ঘটনার রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে থাকা সব চিকিৎসক, হাসপাতালে ডিউটিতে থাকা কিংবা পরে সেখানে আসা এবং সিসিটিভিতে দেখা যাওয়া ব্যক্তিদের ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। হাসপাতালের প্রশাসনিক দুর্বলতা, পরিকাঠামোগত ঘাটতি এবং ঘটনার পর কোনো তথ্য আড়াল করার চেষ্টা হয়েছিল কি না, সেটাও খতিয়ে দেখার কথা জানিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গআরজি করঅভয়া দিবস
    শেয়ার করুন:
    Advertisement
    সবে মিলে করি লুট

    সবে মিলে করি লুট

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪০

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    রোবটের দেশি কারিগর

    রোবটের দেশি কারিগর

    ০৯ আগস্ট ২০২৬, ০৬:০০

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    ০৯ আগস্ট ২০২৬, ০৩:৪২

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫

    advertiseadvertise