Agamir Somoy E-Paper
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করতে চান ট্রাম্প

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭
কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করতে চান ট্রাম্প

সংগৃহীত ছবি

কঠোর জ্বালানি ও অর্থনৈতিক চাপের মধ্যেই এবার কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে’ দখলে নেওয়ার ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৭ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের লনে টেক্সাস যাওয়ার আগে প্রেসিডেন্টশিয়াল হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’-এ ওঠার প্রস্তুতিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, কিউবা সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে এবং দেশটি বর্তমানে গুরুতর অর্থনৈতিক সংকটে রয়েছে। ট্রাম্পের ভাষ্য, কিউবা সরকারের কাছে অর্থ নেই, এই মুহূর্তে তাদের কিছুই নেই। তবে তারা আমাদের সঙ্গে কথা বলছে।


এরপরই তিনি যোগ করেন, হয়তো আমরা কিউবার একটি বন্ধুত্বপূর্ণ দখল দেখতে পাব। শেষ পর্যন্ত আমরা খুব ভালোভাবেই কিউবাকে বন্ধুত্বপূর্ণভাবে দখল করে নিতে পারি।


এর আগে তিনি ইরান ও কিউবার মতো দেশগুলোতে নতুন সরকার দেখতে চান বলে মন্তব্য করেছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প প্রশাসন কিউবার ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ আরও বাড়িয়েছে। বক্তব্যে ট্রাম্প কিউবাকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করে দাবি করেন, দেশটি পতনের দ্বারপ্রান্তে রয়েছে।


ট্রাম্প জানান, পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওএ উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিউবান-আমেরিকান বংশোদ্ভূত রুবিও দীর্ঘদিন ধরেই হাভানার সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত।

যুক্তরাষ্ট্রের উপকূল থেকে মাত্র ১৪৫ কিলোমিটার দূরে অবস্থিত কিউবার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক কয়েক দশক ধরেই বৈরী। ১৯৬০-এর দশক থেকে দ্বীপ দেশটির ওপর পূর্ণ বাণিজ্য নিষেধাজ্ঞা বহাল রয়েছে, যা কিউবার অর্থনীতিকে চাপে রেখেছে।


এদিকে গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে একটি সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পর উত্তেজনা আরও বেড়ে যায় বলে দাবি করা হয়েছে। ওই অভিযানে ভেনেজুয়েলার বাহিনীর পাশাপাশি কয়েকজন কিউবান সদস্য নিহত হন বলেও উল্লেখ করা হয়। এরপর কিউবার ওপর চাপ আরও জোরদার করে ওয়াশিংটন ঘোষণা দেয়, ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল বা অর্থ সহায়তা বন্ধ থাকবে। পাশাপাশি, কিউবাকে জ্বালানি সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকিও দেওয়া হয়।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, কিউবার বিদ্যুৎ ব্যবস্থা মূলত জীবাশ্ম জ্বালানিনির্ভর। জ্বালানি সরবরাহ দীর্ঘমেয়াদে ব্যাহত হলে দেশটিতে মানবিক সংকট তীব্র আকার ধারণ করতে পারে।

পশ্চিম গোলার্ধে মার্কিন প্রভাব পুনর্ব্যক্ত করার বিষয়ে ট্রাম্প প্রশাসন আগেই অবস্থান স্পষ্ট করেছে। ২০২৫ সালের অভিষেক ভাষণেও ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘আবারও একটি বর্ধিষ্ণু জাতি’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন, যেখানে ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারের ইঙ্গিতও ছিল।

কিউবাট্রাম্প
    শেয়ার করুন:
    Advertisement
    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    ২২ আগস্ট ২০২৬, ১৬:৪৭

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১৭

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    ২২ আগস্ট ২০২৬, ১৬:০১

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫১

    সৈকতের বুকে সড়ক!

    সৈকতের বুকে সড়ক!

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১২

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    ২২ আগস্ট ২০২৬, ১৫:৫৫

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫২

    নবীজি (সা.)-এর হাসিমুখের মুগ্ধতা

    নবীজি (সা.)-এর হাসিমুখের মুগ্ধতা

    ২২ আগস্ট ২০২৬, ১৫:১৮

    ৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু

    ৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু

    ২২ আগস্ট ২০২৬, ১৪:১৯

    ৯/১১-এর স্মরণসভায় অবাঞ্ছিত মামদানি, উত্তপ্ত রাজনীতি

    ৯/১১-এর স্মরণসভায় অবাঞ্ছিত মামদানি, উত্তপ্ত রাজনীতি

    ২২ আগস্ট ২০২৬, ১৪:০৬

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৪৮

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৫৭

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    ২২ আগস্ট ২০২৬, ১৩:৫১

    আর কত ভাঙলে কূল খুঁজে পাবে ভূতেরদিয়া গ্রামের মানুষ

    আর কত ভাঙলে কূল খুঁজে পাবে ভূতেরদিয়া গ্রামের মানুষ

    ২২ আগস্ট ২০২৬, ১৬:০৩

    উপকূলে অল্পনার আশার বীজ

    উপকূলে অল্পনার আশার বীজ

    ২২ আগস্ট ২০২৬, ০৩:৪৬

    advertiseadvertise