ইরানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে মজিদ রেজা
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল মজিদ ইবনে রেজা। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান তাকে এই পদে নিয়োগ দিয়েছেন।
প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগের উপপরিচালক মেহেদি তাবাতাবায়ে এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন।
মেহেদি তাবাতাবায়ে এক্স পোস্টে বলেছেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আদেশে রেভল্যুশনারি গার্ডের জেনারেল মজিদ ইবনে রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হন। এতে পদটিতে বড় শূন্যতা তৈরি হয়েছিল।

