Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আফ্রিকা

জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১৩৯, নিখোঁজ ৮৪

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:০৫
জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১৩৯, নিখোঁজ ৮৪

জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে প্রায় ৩০৫ জনকে বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর উদ্ধার হওয়া অভিবাসীদের গ্রহণ করছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মীরা। ছবি: রয়টার্স

জিবুতির উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ শিশু রয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৮৪ জন।

গতকাল রবিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।

বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে নৌকাটি ডুবে যায়। জিবুতির পূর্ব উপকূলের গুহেরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি এডেন উপসাগরে বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত।

নৌকাটিতে তিন শতাধিক মানুষ ছিলেন। তারা জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর ৮০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। বেঁচে যাওয়া সবাই ইথিওপিয়ার নাগরিক।

জিবুতির কর্তৃপক্ষ উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালিয়ে যাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আইওএমের কর্মীরাও ঘটনাস্থলে জরুরি সহায়তা দিচ্ছেন।

জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেক্সান্দ্রে কোইস্যাক এ ঘটনাকে ‘ভয়াবহ প্রাণহানি’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি জানিয়েছেন, সরকারি হিসাবে এখন পর্যন্ত শুধু কর্তৃপক্ষের দাফন করা মরদেহগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিবাসীরা নিজেরাও কয়েকটি মরদেহ দাফন করেছেন। কর্তৃপক্ষ সেগুলো যাচাই করার পরই সরকারি হিসাবে যুক্ত করা হবে।

আরও পড়ুন

জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

১৩ সেপ্টেম্বর ২০২৬

কোইস্যাক বলেছেন, ‘অর্থনৈতিক সুযোগের খোঁজে এ অভিবাসনপথে চলাচলকারী মানুষ যে ভয়াবহ ঝুঁকির মুখে পড়েন, এ ঘটনা আবারও তা মনে করিয়ে দিল।’

জিবুতি ও ইয়েমেনের মাঝখানে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালি পাড়ি দিয়ে প্রতিবছর আফ্রিকার শৃঙ্গ অঞ্চল থেকে হাজারো অভিবাসী ইয়েমেনে যান। প্রণালিটির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২০ কিলোমিটার। পথটি জনপ্রিয় হলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

অভিবাসীদের অনেকেই কাজ ও নিরাপত্তার খোঁজে উপসাগরীয় দেশগুলোয় পৌঁছানোর চেষ্টা করেন। অঞ্চলটিতে অস্থিরতা বেড়ে গেলেও এ পথে অভিবাসীদের যাত্রা থামেনি।

আইওএম জানিয়েছে, গত ১০ সেপ্টেম্বর থেকে ইথিওপিয়া থেকে জিবুতিতে ২০ হাজারের বেশি মানুষের প্রবেশের তথ্য নথিভুক্ত করা হয়েছে। গত বছর পাঁচ লাখের বেশি মানুষ এ পথ ধরে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাদের মধ্যে অন্তত ৯০০ জন মারা গেছেন অথবা নিখোঁজ রয়েছেন।

সূত্র : আল জাজিরা 



জিবুতিঅভিবাসীবাহীনৌকা ডুবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক