Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

ইরান-তুরস্ক-আমিরাতের ১৪ ব্যক্তি-সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:১৩
ইরান-তুরস্ক-আমিরাতের ১৪ ব্যক্তি-সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সংগৃহীত ছবি

যুদ্ধবিরতি নিয়ে চুক্তি না হওয়ার মধ্যে ইরান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের ১৪ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উড়োজাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ থেকে দেওয়া হয় এ ঘোষণা। খবর বিবিসির।

ওয়াশিংটনভিত্তিক সাংবাদিকদের কাছে মার্কিন ট্রেজারি বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইরান সরকারের পক্ষে অস্ত্র বা অস্ত্রের উপাদান সংগ্রহ ও পরিবহনে তাদের ভূমিকার জন্য।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ একতরফাভাবে অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করার আগে দেওয়া হয় এ ঘোষণা।

যাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের যেকোনো সম্পদ বা সম্পত্তি যদি যুক্তরাষ্ট্রে থাকে, বা কোনো আমেরিকানের নিয়ন্ত্রণে থাকে, তাহলে সেগুলো জব্দ করা হবে বলে জানানো হয় বিবৃতিতে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরে রিপোর্ট করতে হবে এ সম্পদের খবর।

এছাড়া, যেসব প্রতিষ্ঠান সরাসরি বা পরোক্ষভাবে এই নিষিদ্ধ সংস্থাগুলোর সঙ্গে বাণিজ্যিকভাবে সম্পৃক্ত তাদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

এই নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের নাগরিক, এমনকি যুক্তরাষ্ট্রে থাকা বা শুধু যাতায়াত করা বিদেশিরাও, এসব সংস্থার সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না।

যুক্তরাষ্ট্র সরকারের মতে, এসব ব্যক্তি, প্রতিষ্ঠান ইরানকে সাহায্য করছে আবার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা গড়ে তুলতে।

ধারণা করা হচ্ছে, এই ঘোষণা যুক্তরাষ্ট্রের বৃহত্তর পরিকল্পনারই অংশ। যার মাধ্যমে ওয়াশিংটন চায় আন্তর্জাতিক আর্থিক বাজারে ইরানের প্রবেশ বন্ধ করা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র চায় তেহরান যেন তাদের সঙ্গে আসে একটি চুক্তিতে।

সূত্র: বিবিসি

নিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্রইরানতুরস্কসংযুক্ত আরব আমিরাত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise