Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

পুতিন-আরাঘচি বৈঠক

ইরানের স্বার্থ রক্ষায় সবকিছু করবে রাশিয়া

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ২১:৩৬
ইরানের স্বার্থ রক্ষায় সবকিছু করবে রাশিয়া

ছবি: রয়টার্স

সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে সোমবার বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আশা, ইরানের জনগণ ‘কঠিন সময়’ অতিক্রম করবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে শিগগিরই।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। এছাড়া উত্তেজনা প্রশমনে একাধিকবার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণের প্রস্তাবও দিয়েছে তারা, যদিও তা গ্রহণ করেনি যুক্তরাষ্ট্র।

আরাঘচিকে পুতিন বললেন, ‘আমাদের পক্ষ থেকে এমন সবকিছু করব যা ইরানের স্বার্থ এবং অঞ্চলের সব জনগণের স্বার্থ রক্ষা করে এবং যত দ্রুত সম্ভব শান্তি নিশ্চিত করে।’

তিনি যোগ করেন, ‘গত সপ্তাহে আমি ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে একটি বার্তা পেয়েছি। এ জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা পৌঁছে দেওয়ার অনুরোধ করছি এবং নিশ্চিত করছি যে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখতে চায় রাশিয়া।’

গত বছর ইরান ও রাশিয়া ২০ বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। রাশিয়া বর্তমানে বুশেহরে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নতুন দুটি ইউনিট নির্মাণ করছে। এ ছাড়া ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে ইরান।

অন্যদিকে আরাঘচি জানিয়েছেন, রাশিয়া-ইরান সম্পর্ক আরও শক্তিশালী হবে। এ ছাড়া মস্কোর সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ভ্লাদিমির পুতিনআব্বাস আরাকচিইরান যুদ্ধ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise