মাত্র ৬ থেকে ৮ ফুট চওড়া একটি ব্রিজ। একসঙ্গে দুটি ভ্যান পারাপারের সুযোগ নেই। একটি ভ্যানকে অন্যটির জন্য অপেক্ষা করতে হয়। প্রতিদিনই তৈরি হচ্ছে যানজট। অথচ ছয়টি গ্রামের মানুষের যাতায়াতের প্রধান ভরসা এই ব্রিজ। দীর্ঘদিনের এমন দুর্ভোগের মধ্যেও ব্রিজটির নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোন দপ্তরের, তা নিয়েও তৈরি হয়েছে অস্পষ্টতা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, ব্রিজটি তাদের আওতাধীন নয়।গাইবান্ধার সাঘাটার ভরতখালী ইউনিয়নের কাকড়া গাড়ি খালের ওপর নির্মিত কাকড়া গাড়ি ব্রিজের চিত...