চট্টগ্রামের ফটিকছড়িতে একটি চা বাগানের সহকারী ব্যবস্থাপকসহ দুজনকে কুপিয়ে সোয়া ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে 'ফটিকছড়ি উত্তর' উপজেলার ভুজপুর পঞ্চবটি চা-বাগানের প্রবেশমুখে এই ঘটনা ঘটে।
এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে চা বাগানটির সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ ও এক পল্লি চিকিৎসক বাবুল দাশ আহত হন। ঘটনার পর দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। তবে টাকাভর্তি ব্যাগ নিয়ে একজন পালিয়ে যায়।
পুলিশ ও বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুপ...