শ্রেণিকক্ষে পাঠদানের আগেই শিক্ষকদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রথমবারের মতো ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়া ৬১৩ নবীন কর্মকর্তাকে এক সপ্তাহের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ দিয়ে শ্রেণিকক্ষে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এর মধ্য দিয়ে শিক্ষকতার শুরুতেই পাঠদান কৌশল, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, পেশাগত আচরণ ও সরকারি চাকরির নিয়মকানুন সম্পর্কে ধারণা পাচ্ছেন তারা। শিক্ষকদের দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে সরকারের এ উদ্যোগকে শিক্ষা খাতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সং...