ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক নারীসহ ৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।আজ বৃহস্পতিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন মাধবখালী ও খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান চালানো হয়।বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভোর সোয়া ৫টার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/৫-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের...