বরগুনার বেতাগীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ প্রায় ৩০টি সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে রাতের আঁধারে তালা ঝুলিয়ে ব্যানার টানিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা। এসব ব্যানারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের নাম রয়েছে। একই রাতে বেতাগী পৌরসভার একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।গতকাল সোমবার রাতের কোনো এক সময় এসব প্রতিষ্ঠানে তালা ঝোলানো হয়। তালা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বেতাগী সরকারি কলেজ, বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ...