ভোটারদের ৫ হাজার, ৫ শত ডলার প্রদান ও স্বাস্থ্য সেবা বৃদ্ধির প্রতিশ্রম্নতিতেও থামছে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার ধ্বস। সাধারন মানুষের আস্থার সংকট বাইডেনের মতোই ট্রাম্পও পতন ফাঁদে পা দিচ্ছেন।‘ প্রেসিডেন্ট বাইডেনের শাসনামলে অর্থনীতির উন্নয়ন ও জনকল্যাণকর কাজগুলোও আমেরিকানরা ইতিবাচকভাবে নেয়নি। বরং জনমত জরিপের ফলাফল ছিল উল্টো।’ ট্রাম্পের সময়ে বন্ড বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ফেডারেল রিজার্ভ সম্প্রতি সুদের হার বাড়িয়েছে। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং ইরানের সাথে সংঘাত সামগ্রিক অর্থ...