২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিয়ে স্পেন ও মরক্কোর মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। ফাইনাল আয়োজনের দায়িত্ব মরক্কোকে দেওয়া হলে বিশ্বকাপ আয়োজন থেকে স্পেনের সরে দাঁড়ানোর হুমকির জবাব দিয়েছেন দেশটির এক রাজনীতিবিদ। তার দাবি, স্পেন ও পর্তুগাল সরে গেলেও এককভাবে বিশ্বকাপ আয়োজনের সামর্থ্য রয়েছে মরক্কোর।২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। তবে টুর্নামেন্টের ফাইনাল কোথায় হবে তা নিয়ে তিন দেশের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে। বিষয়টি এখন স্পেনের রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। আগামী ২৯ নভে...