মনপুরা দ্বীপে নেই বিদ্যুৎ সংযোগ। এ কারণে সেখানে গড়ে ওঠেনি কোনো শিল্প প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র কিংবা হোটেল মোটেল। এমতাবস্থায় সম্ভাবনাময় দ্বীপটিকে একটি অর্থনৈতিক জোনে পরিণত করতে ‘মনপুরা দ্বীপাঞ্চল বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আপগ্রেডেশন ও সম্প্রসারণ’ প্রকল্প গ্রহণ করেছিল সরকার। ২০২৩ সালের মার্চে শুরু হওয়া এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। তবে বাস্তবায়নে ধীরগতি দেখা গেছে ১৩০ কোটি ২২ লাখ টাকার এ প্রকল্পে। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হয়েছে মাত্র ৪৯ দশমিক ৯২ শতাংশ। আর এ সময়ে ব্য...