বাড়ির উঠানে হাঁটুপানি। কোথাও কোমরপানি। রান্নাঘর, গোয়ালঘর পেরিয়ে পানি ঢুকেছে বসতঘরেও। গৃহপালিত পশু ঠাঁই পেয়েছে উঁচু সড়কে। কোথাও নৌকা ছাড়া চলাচলের উপায় নেই। টানা বৃষ্টিতে আবারও ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে যশোরের ভবদহ অঞ্চল। অথচ জলাবদ্ধতা নিরসনে শেষ হয়েছে প্রায় ১৪০ কোটি টাকার প্রকল্প। এরপরও কাজের সুফল পাচ্ছেন না ভুক্তভোগীরা।
লঘুচাপের প্রভাবে চলতি জুলাই মাসে টানা বৃষ্টিতে ভবদহের প্রায় ৫০ গ্রাম এক মাস ধরে প্লাবিত রয়েছে। পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, ধর্মীয় উপাসনালয়, মাছের ঘে...