‘সমতার বোধই লালনের মূল শিক্ষা। সেটাই যেন আমরা চর্চা করি।’ লালন সাঁইয়ের উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে এ কথা বললেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, ধর্ম পালন করা বা না করা ব্যক্তির নিজস্ব স্বাধীনতা। কাউকে আঘাত বা হেয় না করে সবার মতের প্রতি শ্রদ্ধা জানানোই লালনের দর্শনের মূল কথা।আজ শনিবার সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি আয়োজন করে শিল্পকলা একাডেমি। লালন সাঁইয়ের গান, দর...