বক্স অফিসে রীতিমতো ঝড় বইয়ে দিচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ’। মুক্তির মাত্র আট দিনের মাথায় বিশ্বব্যাপী ১,০০০ কোটি রুপির অভিজাত ক্লাবে প্রবেশ করেছে রামায়ণ। সঙ্গে ভারতীয় সিনেমার ইতিহাসে তৃতীয় দ্রুততম চলচ্চিত্রের তকমা ছিনিয়ে নিল সিনেমাটি। এর মাধ্যমে রাজামৌলির কালজয়ী সিনেমা ‘বাহুবলী ২’-এর রেকর্ডও ভেঙে দিল রণবীর কাপুর অভিনীত এই মহাকাব্যিক সিনেমা। ভারতীয় বক্স অফিসের ইতিহাসে এতদিন ‘পুষ্পা ২’ এবং ‘ধুরন্ধর ২’ মুক্তির মাত্র সাত দিনে ১,০০০ কোটি রুপি আয় করে শীর্ষে ছিল। ঠিক তার পরেই আট দ...