১০ নম্বর—এটি ঐতিহাসিক এবং কিংবদন্তিতুল্য জার্সি, যা সবার জন্য নয়। এটি শুধু একটি সংখ্যা নয়, এটি '১০ নম্বর'। ঠিক এই কারণেই পাড়ার খেলায় যদি কোনো কঙ্কালসার ছেলে চুপচাপ এই জার্সিটা গায়ে চাপায়, সবাই তাকে সমীহ করে। নিশ্চিত থাকে, সে মাঠে অসাধারণ কিছু একটা করে দেখাবে।খেলাটা ফুটবল হোক বা ওয়াটার পোলো, শিশুদের প্রথম পছন্দ এই ১০ নম্বর। তবে বড় হয়ে খেলোয়াড়রা যখন পেশাদার হন, তখন এই নম্বর নিজেই তার যোগ্য প্রতিনিধিকে বেছে নেয়। সংখ্যাতত্ত্ববিদেরা বলবেন এর ভারসাম্যের কথা, শুরু (১) থেকে শেষ (০), যেন অসীম প্রচেষ্টা...