উজ্জ্বল এক ঝাঁক পায়রা, সূর্যের
উজ্জ্বল রৌদ্রে, চঞ্চল পাখনায় উড়ছে৷ মাথার ওপর নির্মল আকাশ। রোদের ঝিলিকে ডানা মেলে উড়ছে
পায়রার দল। চারদিকে শান্তির আবহ। অথচ পৃথিবীর ইতিহাস সব সময় এমন সুন্দর ছিল না। যে
আকাশে শান্তির পায়রা ওড়ার কথা, সেই আকাশ থেকেই একদিন ঝরে পড়েছিল মৃত্যুর আগুন। যে মাটিতে
মানুষের স্বপ্ন বোনার কথা, সেই মাটি ঢেকে গিয়েছিল যুদ্ধের ধ্বংসস্তূপে। কোটি মানুষের
মৃত্যু আর সভ্যতার গভীর ক্ষত থেকে তখন জন্ম নিয়েছিল এক আকাঙ্ক্ষা। এমন একটি পৃথিবী
গড়তে হবে, যেখানে অস্ত্রের শক্তি নয়, শেষ কথা বলবে...