বিপুল সংখ্যক গ্রাহকের তথ্য হ্যাকের
অভিযোগ ওঠার পর নিজেদের অ্যাপের নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে পাঠাও।
রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটি এক
বিবৃতিতে জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে নিরাপত্তাজনিত একটি ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। সিস্টেমের নিরাপত্তা জোরদার করতে
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হয়েছে।
পাঠাওয়ের কোটি কোটি সারি তথ্য
হ্যাক করার দাবি একটি সাইবার অপরাধী চক্র করার পর গত বুধবার পাঠাওয়ের ফেসবুক পেজে বিবৃতিটি
প্রকাশ করা হয়।
চক্রটির পা...