অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে
‘গাইড’ করেছে বলে মন্তব্য করছেনসাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তার ভাষ্য, ইউনূস সরকার তরুণদের যথাযথ দিকনির্দেশনা দেয়নি। ক্ষমতার লোভ তাদের শিখিয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার সকালে এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন এ কথা। অনুষ্ঠানের আয়োজক ছিল যুক্তরাজ্যের সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন পরিচালিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী গবেষণা কনসোর্টিয়াম সোয়াস অ্যান্টি-করাপশন এভিডেন্স।
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার জন্য হোসেন জিল্লুর রহমান বলেছেন, সর...