হোসনা আক্তারের উচ্চতা সোয়া তিন ফুট। হাঁটাচলায় কষ্ট, বসতেও হয় অন্যের সহায়তায়। ৩৬ বছর বয়সী হোসনা প্রায় ১০ বছর ধরে এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে ভরসার মানুষ হয়ে উঠেছেন।
সরকারি-বেসরকারি সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করছেন হোসনা। দিচ্ছেন চিকিৎসাসহ বিভিন্ন সহায়তা। অংশ নিচ্ছেন বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কাজে। জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি হয়ে গুরুত্বপূর্ণ মতামতও দেন তিনি।
হোসনা এলাকার প্রতিবন্ধীদের নিয়ে অগ্রণী প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নামে একটি প্...