জয়-পরাজয় ফুটবলেরই অংশ। তবে জয়ের অভ্যাস যার দীর্ঘদিনের,তার কাছে হার মেনে নেওয়া কখনো কখনো কঠিন হয়ে ওঠে। লিওনেল মেসির ক্ষেত্রেও তেমন কিছু দেখেছেন আর্জেন্টাইন কিংবদন্তি হোর্হে ভালদানো। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মেসির একটি আচরণকে ভালোভাবে নেননি তিনি। তার মতে, সেটি ছিল প্রতিপক্ষের সঙ্গে পেরে না ওঠার হতাশা থেকে জন্ম নেওয়া একটি প্রতিক্রিয়া।গত জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারে ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের একটি পর্যায়ে স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়...