দক্ষিণ
ইংল্যান্ডের ছোট শহর হোপটাউন।
খুব সাধারণ, শান্ত— যেখানে সারা বছর বলার
মতো তেমন কিছুই ঘটে
না। প্রতি বছর শরতের শুরুতে
হোপটাউনে তাঁবু ফেলে দ্য ওয়ান্ডার
সার্কাস। কয়েক দিনের জন্য ছোট্ট শহরটাকে
প্রাণবন্ত করে তোলে তারা।
এ বছর শো শুরু
হচ্ছে সন্ধ্যা ৬টার দিকে। প্রথমে
এমা প্রেস্টনের দল নিয়ে আসে
অ্যাক্রোবেটিক শো— লাফ, এক
চাকার সাইকেলে কসরত, দড়ির ওপর হাঁটা।
এরপর আসে তুমুল জনপ্রিয়
ছুরি নিক্ষেপের খেলা, যেটিতে পারফর্মার এরিক ডানডার তার
সহকারীকে বোর্ডের মাঝখানে রেখে চারপাশের বোর...