দক্ষিণ এশিয়ার পর্যটন অঙ্গনে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী আতিথেয়তা প্রতিষ্ঠান সায়মান হোটেল ব্র্যান্ড। সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসের (সাটা) দশম আসর ২০২৬ এ তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে টানা অষ্টম বছরের মতো এ আয়োজনে পুরস্কার জয়ের ধারাবাহিকতা বজায় রাখল সায়মান। একই সঙ্গে তিনটি সম্মাননা অর্জনের মধ্য দিয়ে ছয় দশকের ঐতিহ্যও উদযাপন করেছে প্রতিষ্ঠানটি।গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে সায়মান বিচ রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, গত ৮ অক্টোবর মালদ্বীপের রাজধানী...