ময়মনসিংহের ভালুকা থানার এসআইয়ের বিরুদ্ধে স্থানীয় এক হোটেল ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। ওই ব্যবসায়ীর দাবি, স্থানীয় মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত ‘মাসোহারা’ তোলার ব্যবস্থা করে দিতে রাজি না হওয়ায় তাকে আসামি করা হয়েছে মাদক মামলার। তবে অভিযোগ অস্বীকার করেছেন এসআই মো. বিলায়েত হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ বলছে, তদন্ত করা হচ্ছে অভিযোগটি।ভুক্তভোগী বাপ্পী আহম্মেদ ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকার ক্ষুদ্র হোটেল ব্যবসায়ী। তার অভিযোগ, চলতি বছরের জুনের প্র...