ম্যানচেস্টার সিটির গোলমেশিন
আর্লিং হলান্ড মানেই দীর্ঘ সোনালী চুলে প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাস সৃষ্টিকারী এক
ফুটবলার। প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর ঠিক আগে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও
প্রকাশ করে রীতিমতো ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। ২০২১ সালের
পর এই প্রথম ভাইকিং সদৃশ দীর্ঘ চুল ছাঁটাই করে একেবারে নতুন লুকে হাজির হয়েছেন ২৫ বছর
বয়সী এই তারকা, যা দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের।
গত পাঁচ বছর ধরে বরুসিয়া
ডর্টমুন্ড থেকে শুরু করে ম্যানচেস্টার সিটিতে নিজের মেটরিক রাই...