শৈশবে-কৈশোরে কখনো ভাবিনি বাংলাদেশ
ছেড়ে অন্য কোথাও থিতু
হবো। প্রবাসজীবন কখনই কাঙ্ক্ষিত ছিল
না। ২৫ বছর আগে
যখন ঢাকা বিমানবন্দর থেকে
বিমান অনন্ত নীলে তার ডানা
মেলে দিল, বুকে তখন
রাজ্যের হতাশা; মা-কে ছেড়ে
আসার, বন্ধুদের আড্ডা ছেড়ে আসার, আর
ভরদুপুরে কিংবা পড়ন্ত বিকালে কনে দেখা আলোয়
প্রেয়সীকে নিয়ে রিকশায় ঘোরাঘুরি
করা, কিংবা রাস্তার ওপর ফুটবল কিংবা
ক্রিকেট খেলা, সব– সবকিছু ছেড়ে
আসার হতাশা।
২৫
(প্রায় ২৬) বছর আগের
আর এখনকার ফিনল্যান্ড একরকম নয়। সময়ের সঙ্গে
সঙ্গে ফিনল্যান্ড বদলেছে অনেক...