বয়সের ভারে নুয়ে পড়েছেন। যেই বয়সে নাতি-নাতনিদের নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই বয়সে এসে শরীরে বহন করছিলেন মাদকের চালান। পোশাকের ভেতর লুকিয়ে যশোর থেকে ঢাকায় নিয়ে আসছিলেন ১০০ গ্রাম হেরোইন। রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোল চত্বরে বাস থামিয়ে তল্লাশির পর গ্রেপ্তার হন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুমা দাবি করেছেন, নিজের ইচ্ছায় নয়, মেয়ে তাহমিনার চাপ ও নির্দেশেই তিনি এই মাদক যশোর থেকে ঢাকায় নিয়ে আসছিলেন। এর আগে আরও দুবার একইভাবে মাদক বহন করেছেন বলে জানিয়েছেন তিনি।বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির...