হিজরত ইসলামের ইতিহাসে এমন এক অধ্যায়, যেখানে
প্রতিটি পদক্ষেপে ছিল বিপদের আশঙ্কা আর আল্লাহর ওপর অবিচল আস্থা। মক্কার কুরাইশরা
যখন রাসুলুল্লাহ (সা.)-কে হত্যার ষড়যন্ত্র করল, তখন আল্লাহর নির্দেশে তিনি আবু বকর
সিদ্দিক (রা.)-কে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে তাঁরা মক্কার
দক্ষিণে অবস্থিত সাওর গুহায় আশ্রয় নেন। বাইরে চলতে তখনো কুরাইশদের তাড়া আর
অনুসন্ধান। ভেতরে রাসুলুল্লাহ (সা.) ও তাঁর প্রিয় সাহাবি আবু বকর (রা.)। পরিস্থিতি
এমন পর্যায়ে পৌঁছেছিল যে শত্রুরা গুহার মুখে এসে দাঁড়িয়েছিল।
এই মুহূর্তের...