মানুষের জীবনে অনেক আকাঙ্ক্ষা থাকে।
কেউ সম্পদ চায়, কেউ
সম্মান, কেউ
সফলতা। কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হওয়া উচিত কিয়ামতের দিন
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সান্নিধ্য লাভ করা। কারণ সেই
দিন মানুষ যখন ভয়, উৎকণ্ঠা ও হিসাব-নিকাশে ব্যস্ত থাকবে, তখন প্রিয় নবীর নৈকট্য হবে সবচেয়ে বড়
সৌভাগ্য।
এই সৌভাগ্য অর্জনের একটি সহজ কিন্তু
গভীর পথ দেখিয়ে দিয়েছেন স্বয়ং রাসুলুল্লাহ (সা.)। তিনি বলেছেন, ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সে-ই কিয়ামতের দিন আমার সবচেয়ে
নিকটবর্তী হবে, যার চরিত্র সবচেয়ে উত্তম...