পাহাড়, ঝরনা ও সবুজে ঘেরা প্রকৃতির পাদপীঠে গড়ে ওঠা দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পার করল গৌরবের ৬০ বছর। আজ বুধবার দিনব্যাপী স্মৃতিচারণ, কথামালা, সংগীতানুষ্ঠানসহ নানা আয়োজনে উদ্যাপিত হলো বিশ্ববিদ্যালয়টির হীরকজয়ন্তী।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা (র্যালি) বের হয়। র্যালিটি সমাজবিজ্ঞান অনুষদ ও নিরাপত্তা দপ্তর মোড় ঘুরে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। এ সময় কেক কাটা,...