ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্যের এক বক্তব্য নিয়ে সরকারি কলেজের শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে পড়ানোর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ আরে ঠারে, কেউ প্রকাশ্যে সরকারি কলেজগুলোতে উচ্চশিক্ষা বন্ধ করে দেওয়ার পক্ষে মত দিচ্ছেন। এসব প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা দিতে হলে পৃথকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দিতে বলা হচ্ছে।
আজকের তথাকথিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবির্ভাবের আগেই এ দেশে কলেজ শিক্ষার সূচনা। শুধু এ দেশে নয়, বরং পাশ্চাত্যেও। কলেজ বলতে বিশ্ববিদ্যালয়ের একেকটি শাখা বা ইউনিট মনে করা হতো। সেখানে...