কোনো ভাষা পড়তে, লিখতে ও বুঝতে পারার দক্ষতাই হলো সাক্ষরতা— ইউনেসকোর সংজ্ঞায় এমনই বলা আছে। কিন্তু বাংলাদেশে নিজের নাম লিখতে পারা কিংবা স্বাক্ষর দিতে পারলেই সাক্ষরতার খাতায় নাম লেখা হতো। দীর্ঘদিন ধরে প্রচলিত সে ধারা বদলের উদ্যোগ নিচ্ছে সরকার।
নতুন ধারা অনুযায়ী শুধু নাম লেখা, পড়তে পারা কিংবা স্বাক্ষর করতে পারাই যথেষ্ট নয়; বরং জীবনের প্রয়োজনীয় তথ্য পড়া ও বোঝা; লিখতে পারা, মৌলিক হিসাবনিকাশ করা এবং সেই জ্ঞান কাজে লাগিয়ে জীবিকা অর্জনের সক্ষমতাকে সাক্ষরতার অংশ করতে চায় সরকার। বিদ্যালয় থেকে ঝরে পড়া শি...