‘আমি যত উঁচুতেই যাই না কেন, আমার বন্ধু সাইমুমও আমার সাথেই যায়। আমার লোবুচে সামিটটি বন্ধু সাইমুম ইফতেখারকেই উৎসর্গ করলাম।’
হিমালয়ের ৬ হাজার ১১৯ মিটার উঁচু লোবুচে ইস্টের চূড়ায় উঠে প্রয়াত সাইমুমের ছবি হাতে দাঁড়িয়ে বন্ধুকে স্মরণ করার ছবিটি ফেসবুকে দিয়ে এই অনুভূতির কথা লিখেন কামরুল ইসলাম। কামরুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বন্ধুর মৃত্যুর চার বছর পূর্ণ হওয়ার দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনি লোবুচে ইস্টের চূড়ায় ওঠেন। বাংলাদেশের লাল-সবুজ পতাকার পাশে বন্ধুর ছবি তুলে ধরে নিজের এই অর্...