ফেসবুকে অসাধারণ ভঙ্গি আর কারিশমার পাখপাখালির ছবি তুলে চমকে দিতে জানেন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। একেকটা ছবি যেন আরেকটার প্রতিদ্বন্দ্বী। শুধু তাই নয়, গাছপালা অন্তঃপ্রাণ মানুষটি এক্ষেত্রেও নিয়ে গেছেন নিজেকে অনন্য উচ্চতায়।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মহানগরীর টিটি কলেজ থেকে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার পর ১৬ বছর ধরে সবুজের যে হাতছানি আর নানান উদ্ভিদরাজি চোখে পড়ে, তার নেপথ্যের অন্যতম কারিগর নিঃসন্দেহে তিনি। একদিন না জানিয়েই অফিস সময় হওয়ার বেশ আগেই হেমন্তের সম্ভবত শেষ দিকে চলে এলাম বেগম রোকেয়া বিশ্ব...