উসকানিমূলক অবস্থানের জন্য পরিচিত ইরানের একটি রক্ষণশীল সংবাদপত্র একটি তালিকা প্রকাশ করেছে। তারা দাবি করেছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে যাদের লক্ষ্যবস্তু করা হবে তাদের নাম রয়েছে এ তালিকায়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের নাম রয়েছে এতে।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন তার ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনি।বাবার দাফন সম্পন্ন হওয়ার পর শনিবার দেওয়া বার্তায় মোজতব...