যে বাড়িতে জন্ম নিয়েছিলেন
ইতিহাসের কুখ্যাত স্বৈরশাসক অ্যাডলফ হিটলার, সেই বাড়িতেই এখন বসেছে পুলিশ স্টেশন। নব্য-নাৎসিদের সমাগম ঠেকাতে এই
ভবনটিকেই এবার পুলিশ স্টেশনে রূপান্তর করেছে অস্ট্রিয়া। তবে সরকারের এই
সিদ্ধান্তকে ঘিরে নতুন করে শুরু হয়েছে ইতিহাস, স্মৃতি ও
রাজনীতির বিতর্ক। বিবিসি ,রয়টার্স।
বুধবার অস্ট্রিয়ার ছোট শহর
ব্রাউনাউ আম ইন-এ অবস্থিত হিটলারের জন্মভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পুলিশ
স্টেশন হিসেবে। জার্মান সীমান্তবর্তী এই শহরের ১৭শ শতাব্দীর ভবনটিতেই হিটলার
জন্মগ্রহণ করেছিলেন...