হিজল ফুল বাংলার প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। বর্ষাকালে হিজলগাছে ছোট ছোট লালচে ফুল ফোটে। নদী, খাল কিংবা বিলের পাড়ে দাঁড়িয়ে থাকা হিজলগাছ বর্ষার সৌন্দর্যকে যেন আরও বহুগুণ বাড়িয়ে দেয়। বৃষ্টিভেজা পরিবেশে হিজল ফুলের সৌন্দর্য মনকে এক অদ্ভুত মায়ায় জড়িয়ে রাখে। আমার বাড়ির সামনের পুকুরে একটি হিজলগাছ ছিল। এখন আর নেই। অথচ গাছটি আমার কাছে শুধু একটি গাছ ছিল না, ছিল আমার শৈশব-কৈশোরের এক টুকরো পৃথিবী। ভোরের আলো ফুটতেই গাছে ফুল ফুটত। তারপর আলতো বাতাসে কিংবা আপন নিয়মে ফুলগুলো ঝরে পড়ত পুকুরে। দেখতে দেখতে পুরো পুকুরে...