পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি শ্রমিকদের মজুরি নিয়ে একটি মন্তব্য করেছেন— এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। যাচাই করে দেখা গেছে, জোনায়েদ সাকি এমন কোনো মন্তব্য করেননি। মূলত একটি স্যাটায়ার বা প্যারোডি পেজে প্রকাশিত ব্যঙ্গাত্মক ফটোকার্ডকে আসল বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে।কী দাবি করা হচ্ছে?ফেসবুকের ‘বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’ নামের একটি গ্রুপ থেকে আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়। এতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির ছবি ব্যবহার করা হয়েছে...