একটা পুরনো গ্রুন্ডিগ টেপ-রেকর্ডার। ঘরের কোণে পড়ে থাকা যন্ত্রটার তারে তারে জড়ানো ধুলো, বোতামগুলোতে আঙুলের ছাপ শুকিয়ে এসেছে। একদিন পরিবারের ছেলেমেয়েরা সেই যন্ত্রটা চালু করে বৃদ্ধা মায়ের সামনে ধরে বসে— দাদি, তুমি কথা কও। বৃদ্ধা কথা বলতে শুরু করেন। মিনিট দশেকের রেকর্ডিং। সেই দশ মিনিটে তিনি বলে ফেলেন গোটা একটা জীবন— স্বামী, শাশুড়ি, ভাই, ভাগ্নে, ছেলেমেয়ে, প্রতিবেশী, একের পর এক মানুষ। আর প্রায় প্রতিটি মানুষের প্রসঙ্গ শেষ হয় একই বাক্যে— ‘তারপরে মরে গেল! তারপরে মরে গেল।’ মাঝে মাঝে তিনি থেমে প্রশ...