কুমিল্লার মনোহরগঞ্জের হাসনাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন ভাঙচুরের আড়াই বছর পেরিয়ে গেলেও এখনো সংস্কার করা হয়নি। দরজা-জানালা, আসবাবপত্র ও প্রয়োজনীয় কম্পিউটার না থাকায় অরক্ষিত অবস্থায় চলছে পরিষদের কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের নাগরিক ও ডিজিটাল তথ্যসেবা। সামান্য একটি সনদ পেতেও ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দা ও পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর উত্তেজিত জনতা হাসনাবাদ ইউনিয়ন পরিষদ ভবনে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ভবনের প্রায় সব দরজা-জানালা ও আসব...