বৃষ্টির
দিন বলে থেমে থাকে না কাজ। ব্যস্ত দিনে গৃহবাস কিংবা যাতায়াতের ধকল সামলাতে অনেকেই
এমন পোশাক খুঁজছেন, যা একই সঙ্গে স্বস্তিদায়ক ও আধুনিক। এ চাহিদা থেকেই যুক্ত হয়েছে
হারেম প্যান্ট। লিখেছেন স্বর্ণা রায়
হারেম প্যান্ট হলো এমন একটি ঢিলেঢালা পোশাক,
যার ওপরের অংশ তুলনামূলক চওড়া এবং নিচের দিকে এসে গোড়ালির কাছে সরু বা ইলাস্টিক ব্যান্ডে
শেষ হয়। এর নকশার উৎস মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী পোশাকধারা হলেও সময়ের
সঙ্গে এটি আন্তর্জাতিক ফ্যাশনের অংশ হয়ে উঠেছে। বর্তমানে সুতি, লিনেন, রেয়ন, ভিস...