আকাশে একদিকে ঘনীভূত কালো মেঘের তোড়জোড়, অন্যপ্রান্তে আচমকা কড়া রোদ। অটোরিকশা চলছে। গন্তব্য— হারবা। আরও স্পষ্ট করে বললে, হারবার বিল। খোয়া বিছানো ভাঙা রাস্তার ঝাঁকুনিতে আমাদের চারজনের ঝালমুড়ির দশা! যেতে যেতে চোখে পড়ল অনেকের হাতেই কবুতর। বোঝা গেল এলাকায় শৌখিন পাখাল বেশ ভালো সংখ্যায় আছেন। যেদিন যাচ্ছি, কাশিগঞ্জ বাজারে হাটবার; যারা হাটে যাচ্ছেন, সবকিছুর সঙ্গে এই কবুতরও তাদের অন্যতম আগ্রহের বিষয়।খানিক বাদে আমরা এসে পড়লাম বিল এলাকায়। থইথই পানি! গলা অবধি ডুবন্ত গাছগুলো কোনোমতে নিজেদের অস্তিত্বের জানান দি...