কোটি
কোটি বছর আগে আকাশে
চক্কর দিয়ে বেড়াত অতি
ক্ষুদ্র এক প্রজাতির ডাইনোসর।
নাম ছিল ‘মাইক্রোর্যাপ্টর’
বা ‘পুঁচকে শিকারি’। ওদের কথা
লিখেছেন অলকানন্দা রায়
অনেক
অনেক দিন আগের কথা।
তখন পৃথিবীটা আজকের মতো ছিল না।
বড় বড় সব ডাইনোসর
দাপিয়ে বেড়াত চারদিকে। কেউ পাহাড়ে, কেউ
পানিতে, কেউ আবার বিশাল
খোলা মাঠে। আমি অবশ্য অত
বড় ছিলাম না। আমার নাম
মাইক্রোর্যাপ্টর। তোমরা চাইলে আমাকে চিক্কু নামেও ডাকতে পারো।
ভাবছ,
‘বাব্বা! কী ভারী নাম
রে!’ নামটা ভারী হলে কী
হবে, আমি বেশ হালকাপাতলা
ছিলাম। আর একদম...