হামাসের ৭ অক্টোবর ২০২৩-এর হামলার আজ বার্ষিকী। এ উপলক্ষে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি স্মরণবার্তা দিয়েছেন। নিহত ও অপহৃত ইসরায়েলিদের স্মরণের পাশাপাশি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করায় তার বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।মামদানি বলেন, ৭ অক্টোবরের হামলায় ১ হাজার ১০০-এর বেশি ইসরায়েলি নিহত এবং ২৫১ জন অপহৃত হন। নিহতদের পরিবার ও অপহৃতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান তিনি।এরপরই গাজা যুদ্ধের প্রসঙ্গ তোলেন মমদানি। ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডকে ‘চলমান গণহত্যা’ আখ্যা...