পা দুটি অচল। সোজা হয়ে দাঁড়াতে পারেন না, হাঁটতেও পারেন না। তবু থেমে নেই ১৬ বছরের আসমা বানু। প্রতিদিন বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ হাতের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে পাড়ি দেন তিনি। রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে সেই পথ পেরিয়ে ওঠেন গাড়িতে। এরপর যান স্কুলে। শরীরের সীমাবদ্ধতা, কাঁচা রাস্তা আর পরিবারের অভাব—কোনোটিই তার পড়াশোনার ইচ্ছাকে থামাতে পারেনি।দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের বাগলপাড়া গ্রামের রাজমিস্ত্রি মতিয়ার রহমানের মেয়ে আসমা বানু। তিন সন্তানের মধ্যে তিনি তৃতীয়।ছোটবেলা থেকেই শারীরিক...