লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে আবারও চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঘ বের হওয়ার খবর পেয়ে লাঠিসোঁটা নিয়ে একটি বাঁশবাগান ঘিরে তল্লাশি চালিয়েছেন স্থানীয়রা। তবে সেখানে বাঘের কোনো সন্ধান না পেয়ে ফিরে যান তারা।আজ রবিবার বিকালে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯০৫-এর কাছে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বললেন, গত কয়েক দিন ধরে বাঁশঝাড় থেকে একটি বাঘ বের হতে দেখেছেন বলে কয়েকজন জানিয়েছেন।জসিম উদ্দীন নামের আরেক বাসিন্দা বললেন, সীমান্তঘেঁষা একটি বাঁশবাগানে...